হামের উপসর্গে আরও সাত জনের মৃত্যু, মোট ১৩৩৬ 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩৬ জনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৮৩ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, খুলনায় ১১৮ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৮১ জন।

একাত্তর/কেআই
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৭৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫০২ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে এক হাজার ৫৯৮ জন হাসপাতালে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ৩১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৬৮২...
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস হার এড়িয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে দল। শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজও আউট হয়ে যাওয়ায়...
বৃহৎ শক্তিগুলোর সংঘাতে বিশ্ব অশান্ত হয়; বৃহৎ শক্তিগুলোর মধ্যে ইতিবাচক ও সুস্থ পারস্পরিক সম্পর্ক বজায় রাখা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক ও অপরিহার্য প্রয়োজন।
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর