কলকাতায় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯, তিন মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১২:১৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও অনেককেই খুঁজছে পুলিশ।  

শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজার থাকা সূত্রের বরাতে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল নিজেই গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করছেন।

হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েকজন পুরুষ ও নারীর ছবি লাল গোল দাগে চিহ্নিত করে লেখা হয়— ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’’

শুক্রবারও কয়েকজনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলের পোস্টে লেখা হয়েছে, “যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনো অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান।”

এর আগে গত সপ্তাহে আর জি কর মেডিকেল কলেজে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।   

এ ঘটনার প্রতিবাদে গত বুধবার মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীরা।

পুলিশের অভিযোগ, ওই কর্মসূচির মাঝেই আর জি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমেও চলে ভাঙচুর। 

আরবিএস
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর