এক যুগের বেশি সময়ে এমন আন্দোলনের মুখে পড়েননি মমতা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:১৮ এএম

দীর্ঘ এক যুগের বেশি সময়ের শাসনে এরকম আন্দোলনের মুখে পড়েননি আন্দোলনের মাধ্যমে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ চেয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ চিকিৎসক ও বিরাট অংশের নারী সমাজ। 

বুধবার রাতে পশ্চিমবঙ্গের কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। যা দেখে বৃহস্পতিবার তৃণমূলের বহু জনপ্রতিনিধি আর জি কর নিয়ে সেখানকার প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলেন।

শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটবেন কলকাতার রাস্তায়। আবার এদিনই ১২ ঘণ্টার বনধ ডেকেছে বাম দল এসইউসিআই। সকালের দিকে মৃদু প্রভাব পড়লেও বেলা বাড়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। তবে বেসরকারি স্কুলগুলো ছুটি ঘোষণা করেছে। 

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, শুক্রবার গোটা পশ্চিমবাংলাকে স্তব্ধ করে দিন। আমাদের দাবি এক। মমতা ব্যানার্জির পদত্যাগ চাই সে বনধ ডেকে হোক আর আন্দোলন করে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।

এআরএস
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর