কক্সবাজারে সাবেক হুইপসহ হত্যা মামলার আসামি দেড় শতাধিক

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:০১ এএম

জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামাসহ মোট আসামি করা হয়েছে দেড় শতাধিক নেতা-কর্মী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন নিহতের ঘটনায় শনিবার সন্ধ্যায় এ মামলা দায়ের করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান। তিনি বলেন, পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য কমল ছাড়াও মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় গত চার আগস্ট সন্ধ্যায় গোলাগুলিতে নিহত হন বিআরবি ক্যাবলসের এক কর্মী। নিজের কাজ শেষে অফিস থেকে বের হতে গিয়ে গোলাগুলির মাঝখানে পড়ে যান তিনি।

আরবি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর