সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চার জন নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম

সিরাজগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোর চালক। তাকে উদ্ধার করে মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজশাহী জেলার বাঘমারা থানার চিকাবাড়ী গ্রামের মৃত অসিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন, তার স্ত্রী ময়না খাতুন, ছেলে জামাল ও কামাল।

আহত মাইক্রোবাস চালকের নাম আশিকুর রহমান। তিনি ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে এতে থাকা চার জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার মরদেহ ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

তিনি জানান, চালকের বরাত অনুযায়ী নিহতরা একই পরিবারের। তবে দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর