দায়িত্বে অবহেলা করলে চেয়ার ছাড়তে হবে: রেলপথ উপদেষ্টা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০২:১৯ পিএম

দায়িত্ব-কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার সকাল রেল ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

এসময় তিনি বলেন, আমি সবাইকে বলে দিয়েছি এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের সবার ভয়ানক পরিণতি হবে। আমি না পারলে আমিও চেয়ার ছেড়ে দিবো।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এটা কোনো বানে ভাসা সরকার না, এটা মধ্যরাতের নির্বাচনের সরকার না, এটা কোনো থানার ওসির সরকার না। এটা আমাদের ছাত্র-জনতার রক্তে অর্জিত সরকার।

পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা হবে না জানিয়ে তিনি বলেন, রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটাকে সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে।

টিকিট প্রসঙ্গে তিনি বলেন, মানুষ কাউন্টারে গেলে টিকিট পায় না। কিন্তু আবার ট্রেনে উঠতে গেলে আলাদাভাবে টিকিট পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত হচ্ছে। অভিযুক্ত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফাওজুল কবির খান বলেন, রেলের জমি উদ্ধারে টাস্কফোর্স গঠন করা হবে। অল্পদিনেই অ্যাকশন শুরু করা হবে।

তিনি আরও বলেন, একদিনে রেল খাতকে লাভজনক করা যাবে না, ধীরে ধীরে এগোতে হবে। এজন্য প্রথমে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে খরচ কমানো হবে। চলমান প্রকল্পগুলোর ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, রেলের দুর্নীতি কমে যাবে। আগে মাথা থেকে দুর্নীতি হতো, এখন কোনো মাথা নেই সুতরাং দুর্নীতির জায়গাও কম।

একাত্তর/আরএ
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার চাকা সচল করতে নতুন ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর