দাফনের পর জীবিত পাওয়া গেলো 'ছাত্রদল কর্মী' শামীমকে

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শামীম নামের একজনের মরদেহ বাগেরহাটের শরণখোলায় দাফন করা হয়। নিজের সন্তান ভেবে ঢাকা থেকে মরদেহ নিয়ে যান শামীমের বাবা।

এলাকায় রটে যায় শামীম ছিলেন ছাত্রদলের নেতা। হাজার হাজার মানুষ তার জানাজা ও দাফনে শামিল হন। পরিবারে পড়ে যায় শোকের মাতম। 

কিন্তু দাফনের পরই শামীমের জীবিত থাকার সন্ধান মেলে। তিনি ঢাকার বিক্রমপুরে আছেন বলে একটি কারখানায় কাজ করছেন। শোক সরে এবার বিস্ময় দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে।

এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার অজ্ঞাত ওই তরুণের মরদেহ কবর থেকে তুলে আবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে।

শামীমের বাবা রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি হাসপাতালের মর্গ থেকে যে মরদেহটি িনয়েছিলেন তার নামও শামীম। দুর্ভাগ্যবশত, তিনি সেই লাশটি গ্রহণ করেছিলেন।

'প্রকৃতপক্ষে আমার ছেলে শামীম জীবিত আছেন। আসলে মৃত ও জীবিত দুজনের নামই শামীম। তাই এমন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে,' বলেন তিনি। 

শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ভুলে গ্রহণ করা মরদেহটি পুনরায় সেখানে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও শামীমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা রুহুল আমীন হাওলাদারের ছেলে শামীম। বেশ কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। 

এরপর থেকে তার আর কোনো খোঁজখবর নাই। কয়েকদিন আগে রুহুল আমীনকে জানানো হয় যে, ঢাকার ছাত্র আন্দোলনে তার ছেলে নিহত হয়েছেন এবং মরদেহ আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। 

শামীমের বাবা দ্রুত ঢাকায় চলে যান। গত মঙ্গলবার ছবি ও ঠিকানা দেখিয়ে হাসপাতাল থেকে অজ্ঞাত ওই মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এরি মধ্যে এলাকায় প্রচার হয়ে যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শামীম ছাত্রদল কর্মী ছিলেন। এর ফলে তার জানাজায় রাজনৈতিক নেতাকর্মীসহ মানুষের ঢল নামে। কয়েক হাজার মানুষ উপস্থিত হন।

কিন্তু, দাফন শেষ করার পর ঢাকা থেকে শরণখোলার বাসিন্দা সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী শামীমের বাবাকে ফোন করেন। তিনি জানান, তার ছেলে মারা যাননি। সে ঢাকার বিক্রমপুরে তাদের ফার্নিচারের দোকানে কর্মরত আছেন।

এরপর ভিডিও কলে শামীমকে তার মা-বাবার সাথে কথা বলিয়ে দেওয়া হয়। এরপরই নিহতের দাফন নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

শামীমের বাবা পুলিশের শরণাপন্ন হন। দাফন করা মরদেহটি কবর থেকে তুলে অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার সকালে ঢাকার সলিমুল্লাহ মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।

আরবি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর