কাপ্তাই বাঁধের পানি ছাড়া নিয়ে ফেসবুকে ছড়ানো তথ্যটি গুজব

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম

কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ভাইরাল হয়েছে। এতে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। 

এটিএম আবদুজ্জাহের বলেন, গতকাল বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব। আমরা এরকম কোনো সিদ্ধান্তই গ্রহণ করিনি।

তিনি আরও বলেন, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। শুক্রবার সকাল  ৯টা পর্যন্ত কাপ্তই লেকে পানি ছিলো ১০৪ দশমিক ৮৪ ফুটের কিছু বেশি। যদি পানির লেভেল ১০৮ ফুট মিন সি লেভেল ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

এদিকে শুক্রবার রাঙ্গামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি, আবহাওয়াও শুষ্ক রয়েছে।

টানা বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোনো শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান এই ব্যবস্থাপক।

তিনি আরও জানান, আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে।

এদিকে, এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন।

জনসাধারণকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

আরবিএস
জ্বালানি সংকট নিয়ে এআই-সৃষ্ট ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বহু পক্ষের বিভিন্ন প্লাটফর্মে বাংলাদেশের বাস্তবচিত্র তুলে ধরে অপপ্রচারের পথ রুদ্ধ করেছেন ড. মুহাম্মদ ইউনুস। তার বিদেশ সফরগুলোর সবকটিতেই ছিলো অপপ্রচারের বিরুদ্ধে মোক্ষম জবাব।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর