রিমান্ডে কথিত মডেল পিয়াসা এবং মৌ-এর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদ।
তিনি জানান, ভিআইপি হিসেবে প্রতিষ্ঠিত অনেকেই মৌ-পিয়াসার পৃষ্ঠপোষক। মৌ-পিয়াসার মোবাইল ফোনের কললিস্ট ধরে সেসব মুখোশধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের বাসা থেকে ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করা হয়।
এর আগে সময় বারিধারার বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে।
অভিযানের সময় মৌ উপস্থিত সাংবাদিকদের জানায়, গুলশান এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাসাবির মালিক জামালের স্ত্রী তাঞ্জিয়ার সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণে এই গ্রেপ্তার অভিযান।
মৌ-পিয়াসাকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। দুই জনকেই এখন জিজ্ঞাসাবাদ করছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তারা।

ঢাকা মহানগর ডিবি পুলিশের যুগ্ম কমিশনার একাত্তরকে জানান, রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পিয়াসা ও মৌ। তাদের মুঠোফোন থেকে তাদের পৃষ্ঠপোষকদের নাম বেরিয়ে আসছে।
আরও পড়ুন: আবারো জলজটের দুর্ভোগে চট্টগামের নিচুঁ এলাকা
এই গোয়েন্দা কর্মকর্তা জানান, মাদকসহ রাজধানীতে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে যুক্তদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।
একাত্তর/আরবিএস
