ভারতীয় ভিসা সেন্টারের নিরাপত্তা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:১৪ এএম

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভের জেরে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশে দেশটির হাই কমিশন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি নোট ভারবাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা।

এর আগে সোমবার দুপুরের পর বেশ কিছু সংখ‌্যক ভিসাপ্রত‌্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বি‌রোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবুকে ভিসাপ্রত‌্যাশীদের প্রতিবাদের এক‌টি ভি‌ডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ভিসাপ্রত‌্যাশীরা বি‌ভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ‘এক দফা এক দা‌বি/ ভিসা চাই ভিসা চাই’; ‘ভার‌তের দালালরা/ হুঁশিয়ার সাবধান/’ ‘ভিসা দে/ নই‌লে টাকা ফেরত দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।

ছাত্র-জনতার আন্দোলনের কার‌ণে উদ্ভূত প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলা‌দে‌শে তা‌দের ভিসা সেন্টার পর্যায়ক্রমে সী‌মিত কর‌তে থা‌কে। এ মাসের শুরুর দি‌কে শেখ হা‌সিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠ‌নের আগে বাংলা‌দে‌শে অনির্দিষ্টকা‌লের জন‌্য ভিসা সেন্টার বন্ধ ক‌রে ভারত।

সম্প্রতি ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে সী‌মিত পরিসরে কার্যক্রম চালু হয়েছে। এছাড়া অন‌্য ভিসা সেন্টারগু‌লো এখনও বন্ধ র‌য়ে‌ছে। এতে যারা তাদের পাস‌পোর্ট ভিসা সেন্টারে জমা দিয়েছেন তারা বিপাকে পড়েছেন। পাসপোর্ট ফেরত পে‌তে বেশ বেগ পোহাতে হচ্ছে।

ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা রাতে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লোকজনকে হুমকি দেওয়া হয়।

ওই কর্মকর্তা জানান, তারা তাদের আবেদনপত্র ঠিক রেখে সব পাসপোর্ট ফেরত দিচ্ছেন, যাতে স্বাভাবিক অবস্থা ফিরে এলে আবেদনকারীরা আবার তাদের পাসপোর্ট জমা দিতে পারেন।

তিনি বলেন, যেহেতু অনেকে পাসপোর্ট ফেরত চাইছেন, তাই তাদের আবেদন বাতিল না করেই আমরা পাসপোর্ট ফেরত দিচ্ছি।

কেএসএইচ
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশের সঙ্গে ভারত সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর