গোলাম মুরশিদকে শেষ বিদায় জানালেন ব্রিটিশ বাংলাদেশিরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম

একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদকে শেষ বিদায় জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।

সোমবার জানাজা শেষে লন্ডনের গার্ডেন অফ পিসে সমাহিত করা হয় লন্ডন প্রবাসী বরেণ্য এই লেখককে।

এসময় শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে প্রিয় লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক অধ্যাপক গোলাম মুরশিদকে চিরবিদায় জানায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।

লেখকের দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, ভক্ত ও স্বজনরা শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদ জানিয়েছেন, আত্মজীবনী লেখা শুরু করলেও শেষ করতে পারেননি গোলাম মুরশিদ।

একুশে পদক বিজয়ী লন্ডন প্রবাসী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদ, ৮৪ বছর বয়সে গত ২২ আগস্ট বার্ধক্য জনিত কারণে লন্ডনের কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন।

১৯৪০ সালে তিনি বরিশালের মর্যাদাসম্পন্ন এক শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের অধিকাংশই শিক্ষকতাকে পেশা হিসেবে বরণ করেছেন।

পেশা জীবনে মুরশিদ কয়েক দশক সাংবাদিকতায় যুক্ত থাকলেও গবেষণা কখনও তার পিছু ছাড়েনি। তিনি দেশে ও বিদেশের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করেছেন।

আশির দশকের মাঝামাঝি তিনি বিবিসি বাংলায় যোগ দিয়েছিলেন।

একাত্তর/আরএ
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস‍্য, লেখক ও গবেষক দীনু বিল্লাহ মারা গেছেন। স্থানীয় সময় শনিবার কানাডায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান তিনি। 
প্রায় এক কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত।
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার। এরইমধ্যে আগের আইন বাতিল করেছে দেশটির মধ্য-ডানপন্থি সরকার। নতুন নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে।
২০ হাজার ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। এমন তথ্য একাত্তরকে জানিয়ে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, প্রতিদিন একশ'র বেশি ভিসা দেবার ক্ষমতা নেই তার দূতাবাসের।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর