বিদেশে বেতন বৈষম্যের শিকার বাংলাদেশি শ্রমিকরা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম

প্রায় এক কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত। অন্য দেশের তুলনায় বাংলাদেশের এই শ্রমিকরা যেমন বেতন বৈষম্যের শিকার; তেমনি বিদেশে যাবার সময় তাদের অভিবাসন ব্যয়ও সর্বোচ্চ।

শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলছেন, অভিবাসন ব্যয় কমানোসহ বিদেশ দূতাবাসগুলোকে আরও সক্রিয় করার সুপারিশ করবে এই কমিশন।

মধ্য বয়সে সংসারের স্বচ্ছলতার জন্য জমি বেচে ধার-দেনা করে দেড় মাস আগে সৌদি আরবে যান আব্দুল হামিম। এক সপ্তাহর মধ্যেই টের পান তিনি দালালদের ফাঁদে পা দিয়েছেন। গ্রামের দালালকে বিশ্বাস করে বিদেশের মাটিতে বিপদে পড়েন তিনি।

প্রবাস ফেরত এই শ্রমিক জানান, সরকারি হিসেবের প্রায় দ্বিগুণ টাকা খরচ করে বিদেশ গিয়ে শূন্য হাতে ফিরে আসতে হয় তাকে। বন্দী দশায় উপোস থেকে আর নানা রকম নির্যাতন, মাথার ওপর দেনার দায়। তিন সন্তানের ভবিষ্যৎ। সব মিলে এখন দিশেহারা হামিম।

দালাল চক্রের ফাঁদ, এজেন্সির দৌরাত্ম্য আর দূতাবাসের অবহেলা। প্রবাসে এটাই যেনো হামিমদের নিয়তি। দেশে ফিরে আইনি সহায়তার জন্য চেয়েছেন বেসরকারি সংস্থার সাহায্য। এমন ঘটনা একটি দুটি নয়। বরং হাজার হাজার। অথচ এসব সঙ্কটে প্রবাসে দূতাবাসের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য কমই পান প্রবাসী শ্রমিকরা।

গেলো ১৫ বছরে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে ৪৫ হাজার শ্রমিক। গেলো দশ বছরে ফিরেছে এক হাজার নারী শ্রমিকের মরদেহ। জীবনের বিনিময়ে প্রাপ্য ক্ষতিপূরণ বা বীমার টাকাও পাননি অধিকাংশ শ্রমিক। অথচ দেশের অর্থনীতির অন্যতম প্রাণ ভোমরা এই শ্রমিকরা।

প্রবাসী শ্রমিকদের নিবন্ধন নিশ্চিত করাসহ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সমঝোতার মধ্য দিয়ে প্রবাসী শ্রমিকদের সঙ্কট সমাধানের কথা বলছেন এই সংক্রান্ত কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা এই শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করে বিদেশে পাঠানোর কথা হচ্ছে অনেকদিন। কিন্তু দালাল চক্র আর এজেন্সিগুলোর অনৈতিক কর্মকাণ্ডের কারণে সেটি নিশ্চিত করা যাচ্ছে না। অতীতে অনেক পদক্ষেপ নেয়া হলে বাস্তবে কোন প্রতিফলন দেখা যায়নি।

 

এআরএস
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে...
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামের কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আলাদা এই হামলায় আরও সাতজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদকে শেষ বিদায় জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর