কলকাতা রণক্ষেত্র, বনধের ডাক বিজেপির

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম

কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরে দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযানকে ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে গঙ্গার দুই পাড়।

শিক্ষার্থীদের ডাকা এই কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ ও আন্দোলনকারীরা।

এদিকে ছাত্র সমাজের ওপর নির্যাতনের প্রতিবাদে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার থেকে তারা ধরনায় বসবে বলেও জানিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দলটি।

কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হওয়া শিক্ষার্থীরা। যদিও ক্ষমতাসীন তৃণমূল ও সিপিএমের অভিযোগ, ছাত্রদের নামে এই অভিযান করছে বিজেপি ও আরএসএস।

বিজেপি দাবি, ছাত্রদের এই নবান্ন অভিযানকে তারা সমর্থন করেছে মাত্র। তবে মাঠের চিত্র বলছে, এদিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা থেকে বিজেপি ও আরএসএস-এর কর্মী-সমর্থকরা নবান্ন অভিযানের উদ্দেশ্যে কলকাতায় জড়ো হন।

মঙ্গলবার দুপুর একটা থেকে শুরু হয় নবান্ন অভিযানের মিছিল। কলকাতার দিক থেকে নবান্নে যাওয়ার দ্বিতীয় হুগলী সেতু ও হাওড়া ব্রিজের মুখে ওঠার রাস্তায় কয়েক দফায় শক্ত ব্যারিকেড দেয় পুলিশ। জলকামান, টিয়ারসেল ও লাঠি হাতে একাধিক স্তরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অন্যদিকে গঙ্গার অপর পাড়ে হাওড়ায় নবান্নে যাওয়ার সাঁতরাগাছি রোডে ঢোকার মুখে নবান্ন থেকে তিন কিলোমিটার দূরে ১০ ফুট উঁচু কয়েকটি লেয়ারে ব্যারিকেড দেয় পুলিশ।

মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি, হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের মুখে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় সবাই মেট্রোতে করে গন্তব্যে ছোটার চেষ্টা করছেন।

এদিন দুপুর একটা নাগাদ আন্দোলনকারীরা গঙ্গার দুই পাড়ে নবান্নে ঢোকার ব্যারিকেডের ওপর হামলে পড়ে। ভাঙা হয় প্রথম স্তরের পুলিশের বাধা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। পুলিশ তখন জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। এক ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। দুপুর দুটো পর শেষ হয় জলকামানের পানি। পুলিশ লাঠি হাতে ছত্রভঙ্গ করতে এগোতেই শুরু হয় ফের সংঘর্ষ। কলকাতায় যারা বিভিন্ন কাজে এসেছিলেন এই গণ্ডগোলের জেরে তারাও পড়েন বিপাকে।

চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত দশ আগস্ট থেকে টানা এই আন্দোলন এবং নবান্ন অভিযান ঘিরে তিন ঘন্টার বেশি সময় ধরে খণ্ড যুদ্ধের ঘটনা কলকাতার ইতিহাসে এই প্রথম। নবান্ন অভিযানের আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মস্থলে ঢোকেন।

পশ্চিমবঙ্গের বিখ্যাত আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা। এরপর এটি মমতার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’ প্ল্যাকার্ডে এমন স্লোগান লিখে রাস্তায় নেমেছেন তারা।

এদিকে বিজেপির ডাকা বাংলা বনধ পালন করতে নিষেধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। জনগণের উদ্দেশে রাজ্য সরকার বলেছে, তারা যেন বনধ পালন না করেন। জনজীবন যেন স্বাভাবিক রাখেন। দুর্গা পূজার বিকিকিনি চলছে যে সমস্ত দোকান-বাজারে, তা যেন খোলা রাখা হয়।

সরকারে পক্ষ থেকে বলা হয়েছে, তারা সমস্ত পরিববহণের স্বাভাবিক চলাচল বজায় রাখার জন্য সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেবে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদেই ওই বনধ পালন করা হবে। সেই ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

কেএসএইচ
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর