পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সায়নকে ‘তুলে নিয়ে গেছে’ পুলিশ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১২:০৬ পিএম

‘নবান্ন অভিযান’র ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ‘ছাত্র সমাজ’র অন্যতম মুখ প্রধান সমন্বয়ক সায়ন লাহিড়ীকে পুলিশ ‘তুলে নিয়ে গেছে’। মঙ্গলবার সন্ধ্যায় একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে স্টুডিও থেকে বেরুতেই সায়নকে ধরে নিয়ে যায় পুলিশ।

রাতে দাবি করা হয়, সায়নকে পুলিশ আটক করেছে। তবে, সায়নকে পুলিশ আটক বা গ্রেপ্তার করেছে কিনা এ নিয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত রাজ্য বা কলকাতা পুলিশের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় শহর জুড়ে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে দীর্ঘক্ষণ উত্তাল ছিল কলকাতা ও হাওড়া। তার রেশ কাটার আগেই ময়দানে নামে বিজেপি। বুধবার সকাল ছয়টা থেকে বারো ঘণ্টার বাংলা বনধের ডাকে তারা। মঙ্গলবার বিকেলে বিজেপির লালবাজার অভিযান ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

নবান্ন অভিযানের আগের দিনই অশান্তি পাকানোর ষড়যন্ত্রের আশঙ্কার কথা বলেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। তৃণমূলের পক্ষ থেকেও সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়, নবান্ন অভিযানের পেছনে বিরোধী রাজনৈতিক দলের বড়সড় অশান্তি পাকানোর ছক রয়েছে। 

দাবি প্রমাণ করতে তৃণমূল সামনে আনে দুইটি ভাইরাল ভিডিও। রাজ্যে অস্থিরতা তৈরি করতে নবান্ন অভিযানে গুলিও চালানো হতে পারে এবং পরিকল্পিতভাবে অশান্তি করতেই ছাত্রসমাজের নামে এই কর্মসূচি বলে দাবি করে তৃণমূল। এরপর সেই সূত্রেই তিন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে ঘাটাল থানার পুলিশ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবারের নবান্ন অভিযানকে বেআইনি ও অবৈধ বলে ঘোষণা করে পুলিশ। এরপর নবান্ন অভিযানে ধুন্ধুমার বেঁধে যায় হাওড়া ও কলকাতা উভয় জায়গাতেই। 

বিকেলে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নবান্ন অভিযান থেকে কলকাতা পুলিশ মোট ১২৬ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১০৩ জন পুরুষ ও ২৩ জন নারী। রাজ্য পুলিশের হাতেও গ্রেপ্তার ৯৪। সবমিলিয়ে গ্রেপ্তারের সংখ্যাটা ২০০’র ওপরে। নবান্ন অভিযানে মোট ১৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

দিনব্যাপী তুলকালামের পর এবিপি আনন্দ’র এক লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিড়ি। অনুষ্ঠান শেষে বেরোতেই অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে তুলে নেয় পুলিশ। পুলিশের প্রকাশ করা ভিডিওতে, শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা গিয়েছিল তাকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি পুলিশের। 

যদিও নবান্ন অভিযানের আগেরদিনই সায়ন বার্তা দিয়েছিলেন, ‘আমরা কোনও ভাঙচুর করব না। পুলিশকে আঘাত করব না। শান্তিপূর্ণ আন্দোলন করব। কারণ আমরা ভাঙতে নয়, গড়তে চাইছি।’ 

সুকান্তকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘আজকের নাগরিক আন্দোলন দেখে কেঁপে উঠেছে নবান্ন। কর্মসূচি মিটতেই শুরু হয়ে গেলো আরও এক দফা ধরপাকড়। পুলিশ তুলে নিয়ে গেলো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে। পুলিশ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না।’

এদিকে, নবান্ন অভিযানের পরপরই কলকাতা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ২১টি ছবি প্রকাশ করেছিল। সেখানে পুলিশের ওপর হামলাকারী বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। ওইসব ছবির ক্যাপশনে লিখা ছিল, ‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর