পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মরদেহ ভারতের মেঘালয়ে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৪৭ এএম

ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ৯০ এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার (৬০) মৃত্যু হয়েছে, এমন খবর আগে পাওয়া গেলেও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিলো। 

পান্নার মরদেহ এখন ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে এবং বাংলাদেশ সীমান্তের অদূরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশের একটি সূত্র জানিয়েছে। 

বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না, যিনি হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তাকে মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, পান্নার পোস্টমর্টেম বা ময়নাতদন্তের রিপোর্ট থেকে বোঝা যায় যে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মেঘালয় পুলিশ জানিয়েছে, গেলো ২৬ আগস্ট রাজ্যটির পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে পান্নার আধা পচা মরদেহ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। পান্নার কাছে থাকা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। 

পান্নার ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, তার মৃত্যুর কারণ হলো শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট।তার মরদেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। 

এছাড়াও ইসহাক আলী খান পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তার কপালে আঘাত এবং ক্ষত চিহ্ন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরবিএস
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর