পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত চার, নিখোঁজ এক

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম

পর্তুগালে আগুন নেভানোর কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাজাও দ্বীপে আগুন নেভানোর কাজ শেষে ফেরার পথে হেলিকপ্টারটি উত্তরাঞ্চলে ডুরো নদীতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণে শনিবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

জাতীয় নৌ কর্তৃপক্ষের কমান্ডার রুই সিলভা লাম্পেরিয়া জানান, দুর্ঘটনায় পাইলট বেঁচে গেছেন। দুভাগ হয়ে যাওয়া হেলিকপ্টারের ভেতর থেকে দুজন এবং এর লেজের কাছ থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পঞ্চম যাত্রীকে উদ্ধারে কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত যাত্রীদের বয়স ২৯ থেকে ৪৫ এর মধ্যে। তারা ইমার্জেন্সি প্রটেকশান এন্ড রেসকিউ ইউনিটের সদস্য।

তবে পাইলট বেসামরিক এবং বয়স ৪৪ বছর। তাকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমছে সংশ্লিষ্ট বিভাগ। 

আরবিএস
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুল’...
কুয়েতের আকাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি নেটিজেদের মধ্যেও ব্যাপক কৌতুহল আগ্রহের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর