অবশেষে ঢামেক থেকে বিদায় নিলেন বাচ্চু মিয়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

টানা দায়িত্ব পালনের পর অবশেষে বিদায় নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া।

নিয়ম অনুযায়ী, মঙ্গলবার তাকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এরপরই ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে কাজে যোগ দেন পরিদর্শক মো. ফারুক। আগে তিনি মিরপুর পুলিশ লাইনসে ছিলেন।

বাচ্চু মিয়া গণমাধ্যমে পরিচিতি মুখ। গত আট বছর ঢামেক পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় সাংবাদিকদের অসংখ্য সংবাদের উৎস ও সত্যতা নিশ্চিত করায় বহু সংবাদে তাকে কোট করা হয়।

বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা আট দায়িত্ব পালনের আগেও ২০১৩ সালে এই ক্যাম্পেই কয়েকমাস ছিলেন। এরপর জাতিসংঘের শান্তি মিশনে চলে যান।

সেখান থেকে ২০১৬ সালে ফিরে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে আসেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন।

দীর্ঘদিন পুলিশে চাকরি করে অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কর্মকর্তা। আগামী অক্টোবরের মাঝামাঝিতে তার চাকরি মেয়াদ শেষ হচ্ছে।

বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালে তার কাজ ছিল মূলত- দুর্ঘটনা, অস্বাভাবিক মৃত্যু বা হত্যার মতো ঘটনাগুলোতে আহত–নিহতদের ডেটা নেওয়া। আর হাসপাতালের ভেতরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং শাহবাগ থানা পুলিশকে জানানো।

এছাড়া সারাদেশের পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাও তার দায়িত্ব ছিলো বলে জানান এই কর্মকর্তা।

আরবি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫)। 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা...
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. পাভেল রহমান (৫৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর