সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাতকারীদের রুখে দেওয়ার আহ্বান সিপিবির

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে বলেন, বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে ক্ষমতাসীন স্বৈরাচারী শাসকেরা নানা ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়েছে। এখন সময় এসেছে মুক্তিযুদ্ধ তথা গণযুদ্ধের প্রকৃত চেতনা জনগণের কাছে তুলে ধরার।

বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও বৈষম্যের অবসানের কথা বলা হয়েছে। সেটি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতির মাধ্যমে অর্জন করা সম্ভব। সংবিধানের চার মূলনীতি হলো- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ।

সিপিবির বিবৃতিতে বলা হয়, আমাদের মূল সংবিধানের কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন করা হয়েছে। শুরুতে কতগুলো অসম্পূর্ণতাও রয়েছে। এই অসম্পূর্ণতা সম্পূর্ণ করা ও নেতিবাচক পরিবর্তনগুলো দূর করার কাজেও হাত দিতে হবে। তা করতে হবে সংবিধানের মূল ভিত্তি ঠিক রেখেই।

সিপিবির দাবি, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অগণতান্ত্রিক কালাকানুন বাতিল, ক্ষমতার কেন্দ্রীভবন দূর করে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনীতে যেসব নতুন স্বৈরাচারী উপাদান সংযোজিত হয়েছে, তা বাতিল, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেই আদি সংবিধানের নেতিবাচক পরিবর্তন ও অসম্পূর্ণতা দূর করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা লক্ষ করছি, অনেকে সংবিধানের বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করছেন। এই অপশক্তিকে দেশবাসী গ্রহণ করবে না। দেশবাসীকে, বিশেষ করে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ ছাত্র-জনতাকে এসব অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের প্রতিহত করতে হবে।

কেএসএইচ
২০২৫ সালের ডিসেম্বর বা তার আগেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বিভিন্ন বাম দলের নেতারা। তারা মনে করেন, নির্বাচন দেরিতে হলে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, এজন্য প্রয়োজনীয় সংস্কার...
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি পদে মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে রুহিন হোসেন প্রিন্স নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৪ মার্চ) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর