কিশোরগঞ্জে বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

কিশোরগঞ্জ জেলার দুই উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুই জেলে নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার জেলার তাড়াইল উপজেলার কাওড়া বিল ও অষ্টগ্রামের বাহাদুরপুরে হতাহতের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুরে তাড়াইল উপজেলার কাওড়া বিলে মাছ ধরতে গিয়ে এনায়েত উল্লাহ (২৪) নামে এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি একই উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে। 

এনায়েত তার প্রতিবেশী লিটন মিয়াকে নিয়ে মাছ ধরতে যান। তারা নৌকায় থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। দ্রুত তাদেরকে পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন। আহত লিটনকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সকালে অষ্টগ্রামের বাহাদুরপুর হাওরের মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম ইউনিয়নের আড়ারপাড় গ্রামের আরজুদ আলীর ছেলে।

হারিছ মিয়া মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। সকালে হারিছ মিয়া ও তার শ্যালক জাহাঙ্গীর নৌকা দিয়ে জাল তুলতে হাওরে যান। এসময় বজ্রপাত হলে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে হাওরে থাকা অন্য জেলেরা অনেক খোঁজাখুজি করে জাহাঙ্গীরকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। 

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীর মারা যান।

আরবিএস
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর