যুবলীগ নেতার ওপর অতর্কিত হামলা, কুপিয়ে জখম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

রাজবাড়ীতে স্থানীয় এক যুবলীগ নেতার ওপর অতর্কিত হামলার খবর পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তরা বিশেষ করে তার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা দৃষ্টি হারাতে পারে তার একটি চোখ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর আরএএস ইটভাটায় এ ঘটনা ঘটে। 

ওই ব্যক্তির নাম শাহিন ফকির ওরফে শাফিন (৪৫)। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি।

ছোট ভাই মিলন ফকির বলেন, ভাই মহারাজপুর আরএএস ইটভাটার একজন অংশীদার। হঠাৎ কয়েকজনের আক্রমণে তার চোখ ও মাথাসহ শরীরর বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়েছে। খবর পেয়ে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। আমরা রওনা হয়েছি। 

মিলনের দাবি, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিএনপির কিছু সন্ত্রাসী। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, শাফিনের মাথায় আটটি সেলাই লেগেছে। এছাড়া ডান চোখের ভেতরের কন্টেন্টগুলো সব বের হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে তার চোখটি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। 

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর