বৃহস্পতিবার খুলবে পোশাক কারখানা: বিজিএমইএ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

নিরাপত্তা শঙ্কার কারণে বন্ধ হওয়া ১৬৭ কারখানা বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বুধবার বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়াসহ অন্যান্য এলাকায় পোশাক কারখানা খোলা হবে।

বুধবার নিরাপত্তা শঙ্কায় ১৬৭টি কারখানা বন্ধ ছিলো। বকেয়া বেতন ও চাকরি স্থায়ীসহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের বিক্ষোভের প্রেক্ষিতে বুধবার এই কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। কারখানা মালিকরা জানিয়েছেন, এসব বিক্ষোভে জড়িতরা শ্রমিক নয়, তারা চাকরি প্রত্যাশী।

আন্দোলনরত এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে আশুলিয়া এবং গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলেও জানান বিজিএমইএ সভাপতি।

তিনি আরো বলেন, আন্দোলনকারীরা বহিরাগত এবং দুষ্কৃতকারী। অভিযানের সময় কেউ গ্রেপ্তার হলে তার দায় দায়িত্ব বিজিএমইএ নেবে না।

সকালে সাভার-আশুলিয়া-ইপিজেড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে, কর্তৃপক্ষ একের পর এক কারখানায় ছুটি দিয়ে দেয়। পরে বিক্ষুব্ধরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল ছোড়ে। এতে নিরাপত্তা শঙ্কায় ছোট-বড় ৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস এলাকার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যান তারা। ছুটি দেওয়া হয় ৭০টি কারখানায়।

এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত করা হয়।

কেএসএইচ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের...
এখনো রোজার ঈদের বেতন বোনাস না দেয়া ছয়টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা...
শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর