কক্সবাজার মেডিকেলের তিন ছাত্রলীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের তিন ছাত্রলীগ নেতাকে র‌্যাগিংয়ের অভিযোগে কলেজ ক্যাম্পাস থেকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অবাঞ্ছিত ঘোষণা করা ওই তিন নেতা হলেন- কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল আবসার সানিয়াত (৮ম ব্যাচ), সাধারণ সম্পাদক তাজমীর রহমান (৯ম ব্যাচ) ও সহ-সভাপতি রবিউল আলম ফাহিম (৯ম ব্যাচ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করার ব্যাপারে কলেজের এন্টি র‍্যাগিং কমিটি কর্তৃক তদন্ত প্রতিবেদনে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিল সভায় তাদেরকে কলেজ ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিএমডিসিকে (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অভিযুক্তদের ইন্টার্নশিপ সনদ আগামী দুই বছরের মধ্যে দেয়া হবে না। এছাড়া, যদি তাদের সনদ ইতোমধ্যে প্রদান করা হয়ে থাকে, তাহলে বিএমডিসিকে নির্দেশ দেওয়া হবে যেন তারা আগামী দুই বছরের মধ্যে অভিযুক্তদের স্থায়ী রেজিস্ট্রেশন না দেয়।

যদি অভিযোগকারী শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করে, তাহলে কলেজ কর্তৃপক্ষ তাদের সকল ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়।

এই ঘটনায় কক্সবাজার মেডিকেল কলেজে র‌্যাগিংবিরোধী আন্দোলন শুরু হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছে, কলেজ ক্যাম্পাসকে র‌্যাগিংমুক্ত করতে হবে।

সচেতন মহলের দাবি, কক্সবাজার মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের ঘটনা সামনে আসায় শিক্ষাঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে সকলের মনযোগী হওয়া উচিত।

একাত্তর/আরএ
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এই মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
কক্সবাজারের খুরুশকুলের গহীন বন থেকে নিখোঁজের তিনদিন পর হিন্দু সন্ন্যাসী নয়ন দাশের (নয়ন বিশ্বাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকার গভীর পাহাড়ের ভেতর...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর