লং মার্চ থেকে সরকারের কাছে ইনকিলাব মঞ্চের পাঁচ দাবি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চের সাথে একাত্মতা পোষণ করে শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে টাউন হলো থেকে লং মার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়।

পরে নগরের প্রধান সড়ক ঘুরে রাজগঞ্জ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা লং মার্চ শেষ করেন। তবে, এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিবির বাজার অভিমুখে যান।

সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এক তরফা সকল নদী থেকে বাঁদ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান। ইনকিলাব মঞ্চের আয়োজনে সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন মুখপাত্র ওসমান হাদি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজী, গবেষক খন্দকার রাকিব, ঢাকা থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দীন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ইনকিলাব মঞ্চের সদস্য ছাত্রদল নেতা তোফায়েল আহমেদসহ অন্যান্যরা।

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবিগুলো হলো- আন্তঃসীমান্ত  নদীতে ভারতের সকল অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতিসত্বর জাতিসংঘ এবং সকল আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বর্তমান সরকার যেভাবে গুমবিরোধী কনভেনশনের স্বাক্ষর করেছে তেমনি জাতিসংঘে পানিপ্রবাহ কনভেনশনও স্বাক্ষর করতে হবে এবং ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে, অচিরেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে, সকল আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে, ভারত যত সীমান্ত হত্যা করছে তা নিয়ে অতিসত্বর বর্তমান সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

এদিকে বিকেলে নগরের রাজগঞ্জ মোড়ে পাঁচ দফা পূরণের বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে আশ্বস্ত করা হয়েছে উল্লেখ করে লং মার্চ সমাপ্ত ঘোষণা করে ইনকিলাব সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

একাত্তর/আরএ
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর