গাজী টায়ারসে আবারও আগুন-লুট, হাতেনাতে আটক ১০

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ারসে লুটতরাজ থামছেই না। কয়েক দফায় লুট-আগুনের পর আবারও কারখানাটিতে একই ঘটনা ঘটেছে। এসময় যৌথ বাহিনী হাতেনাতে ১০ জনকে আটক করেছে।

সোমবার ভোর চারটার দিকে উপজেলার রূপসী এলাকায় কারখানাটির ভেতর থেকে তাদের আটক করা হয়েছে।

তারা হলেন- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেস মিয়া, নাসির, তৌফিক, ইমরান,  কামাল, আরিফ ও ইমাম হোসেন। তাদের মধ্যে দুই জনের বাড়ি ওই কারখানার পাশে। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ভোরে একদল লুটেরা গাজী টায়ারসের কারখানায় প্রবেশ করে। এসময় তারা কারখানার ভেতরে পাঁচ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টেজে আগুন ধরিয়ে দিয়ে মালামাল লুট করার চেষ্টা চালায়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী  ও শিল্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। 

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি লিয়াকত।

এদিকে, রোববার বিকেলে গাজী টায়ারস কারখানায় মালামাল লুট করার সময় সাত জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নারায়ণগঞ্জ কারগোরে পাঠায় পুলিশ। 

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানায় লুটপাটের এক পর্যায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দীর্ঘ ২১ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।এরপরে আরও কয়েক দফা চলে আগুন, লুট।

ওই ঘটনায় স্বজনদের দাবি অনুযায়ী ১৭৪ জন নিখোঁজের তালিকা করে ফায়ার সার্ভিস। পরে নিখোঁজের তালিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে শিক্ষার্থীরা আবারও নতুন করে ১২৯ জনের তালিকা করে। এ নিয়ে গণশুনানিতে নিখোঁজে ৮০ জনের নামের তালিকা করে তদন্ত কমিটি।

দুই সেপ্টেম্বর বিকেলে গণগুনানি শেষে ওই ছয় তলা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করেন কয়েকজন নিখোঁজের স্বজন।

তদন্ত কমিটির সদস্য রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, ২৯ আগস্ট বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় এখন উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তদন্ত কমিটি নির্ধারিত ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য কাজ করে যাচ্ছে। 

উদ্ধার করা হাড়গোড়গুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

এছাড়া দেশের অনেক জায়গা থেকেই লুটপাটের খবর পাওয়া গেছে। সবশেষ শনিবার (৭ সেপ্টেম্বর) রাত একটার দিকে রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান-২ নম্বরে ফাইন্যান্স স্কয়ার নামের বহুতল ভবনে ডাকাতির চেষ্টা করা হয়েছে। 

এসময় কিছু যুবক দুটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাতমুখ বেঁধে ডাকাতির চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর