ইলিশ চেয়ে ভারতীয় আমদানিকারকদের চিঠি 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

ভারতে ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সে দেশের আমদানিকারকদের একটি সমিতি। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে সম্প্রতি এ চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। 

চিঠিতে তারা বলেছে, আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি।

'দুর্ভাগ্যবশত, ২০১২ সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি,' উল্লেখ করা হয়েছে চিঠিতে। 

ভারতের মাছ আমদানিকারক সমিতি চিঠিতে লিখেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে শুরু ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার নির্দিষ্ট পরিমাণ ও সময়ের জন্য শুধু মাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়।

পররাষ্ট্র উপদেষ্টাকে তারা আরও লেখেন, এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়ার অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।

আরবি
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর