অন্তর্বর্তী সরকারকে সবসময় সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বিকেলে সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন এ বিএনপি নেতা।
রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় অর্জন হয়েছে তা ব্যর্থ করার জন্য নানা চেষ্টা চলছে। তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার তা করতে হবে। সংস্কার করে যে রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে তাদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে না। কিন্তু বাংলাদেশ থেকে শিশু–কিশোরের ঘাতকদের পুনর্বাসন করে দিল্লি।
বাংলাদেশে ভারতের আগ্রাসনের কথা উল্লেখ করে রিজভী বলেন, এ দেশের মানুষকে ক্রীতদাস করে রেখেছিলো শেখ হাসিনা সরকার। এটার গ্যারান্টি দিয়েছিলো দিল্লি। দিল্লির গ্যারান্টি পেয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো শেখ হাসিনা সরকার। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের কারণে তারা ঠিকে থাকতে পারেনি।
প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও স্বৈরশাসকের অনুচর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাই জুলাই গণহত্যার মধ্যদিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন এ বিএনপি নেতা।
সাংবাদিক আবু তুরাবের পরিবারের সাথে বিএনপি পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন রিজভী। এসময় তার সঙ্গে সংগঠনটির আহবায়ক আতিকুল ইসলাম রুম্মনসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা নিহত সাংবাদিক আবু তুরাবের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার
সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় মামলা