ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ছিলেন। 

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

আটক অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম। এরি মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে।

আরবি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর