নির্বাচনি বিতর্কে ট্রাম্পের পারফরম্যান্সে রিপাবলিকান শিবিরে হতাশা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

ফিলাডেলফিয়ার নির্বাচনি বিতর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারফরম্যান্সে হতাশা দেখা দিয়েছে রিপাবলিকান পার্টির সদস্য, দাতা ও উপদেষ্টাদের মধ্যে। মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রথম সরাসরি বিতর্কে ট্রাম্প তালগোল পাকিয়ে ফেলেছেন বলে তাদের অভিমত।

টিভি বিতর্কে ট্রাম্পের পারফরম্যান্সকে ‘দুর্বল’ উল্লেখ করে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। তিনি লক্ষ্যে স্থির থাকতে ব্যর্থ হয়েছেন। ফলে মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারিয়েছেন।’ ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৫৯ বছর বয়সী কমলা হ্যারিস তার সুচিন্তিত বক্তব্যে প্রায় পুরোটা সময় ৭৮ বছর বয়সী ট্রাম্পকে কোণঠাসা করে রেখেছিলেন। সাবেক প্রেসিডেন্টের আইন লঙ্ঘনমূলক বিভিন্ন কাজ ও ওভাল অফিসে বসার যোগ্যতা নিয়ে ক্রমাগত প্রশ্ন করে ট্রাম্পকে রক্ষণাত্মক অবস্থানে নিয়ে যান হ্যারিস।

বিতর্কে মুখোমুখি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

ট্রাম্পের সাবেক মিত্র ও বর্তমান সমালোচক ক্রিস ক্রিস্টি বলেছেন, ‘হ্যারিসের প্রস্তুতি ছিল চমৎকার। কিন্তু ট্রাম্পের এখানে ঘাটতি দেখা গেছে। বিতর্ক প্রস্তুতিতে সহায়তাকারী ব্যক্তি যেই হোক, সে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাকে বরখাস্ত করা উচিত।’

গত ২০১৬ সালের নির্বাচনি বিতর্কে ট্রাম্পের প্রস্তুতিতে সহায়তা করেছিলেন ক্রিস্টি। বিতর্ক দলে কোনও রদবদল হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অবশ্য কোনও মন্তব্য করেনি ট্রাম্প শিবির।

এদিকে, বুধবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘এটা আমার সেরা বিতর্কগুলোর একটা ছিল বলেই মনে করছি, বোধহয় এখন পর্যন্ত এটাই শ্রেষ্ঠ।’ ডেমোক্র্যাটদের আহ্বানে আরেক দফা বিতর্কের বিষয়ে আগ্রহী কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার দিকে আগ্রহ একটু কমই। কারণ আমার সন্ধ্যাটা তো অসাধারণ গেছে।’

এবিসি নিউজ আয়োজিত ফিলাডেলফিয়া বিতর্কের টেলিভিশন দর্শক ছিল প্রায় ৬ কোটি ৭১ লাখ। অনলাইন দর্শকের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে রিপাবলিকান পার্টির ছয় জন দাতা ও ট্রাম্পের তিন উপদেষ্টা বলেছেন, বিতর্কে হ্যারিস জিতেছেন। আর ট্রাম্প তার বক্তব্যে স্থির থাকতে ব্যর্থ হয়েছেন।

দ্বিতীয় দফা বিতর্কে ট্রাম্পের অংশ নেওয়া উচিত হবে কিনা, সে ব্যাপারে দুই দাতা অনিশ্চয়তায় আছেন। একজন বলেছেন, এটি আসলে নির্ভর করবে ট্রাম্পের প্রস্তুতিতে সহায়তাকারীদের আত্মবিশ্বাসের ওপর। অন্য দুই দাতা আবার মনে করছেন, রিপাবলিকান শিবিরে উদ্যম ফিরে পেতে আরেক দফা বিতর্ক প্রয়োজন।

 

একাত্তর/জো
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর