যুক্তরাষ্ট্রে প্রবেশে টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০২:৩৮ পিএম

করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। পরিকল্পনা অনুযায়ী একটি সামঞ্জস্যপূর্ণ ও নিরাপদ নিয়মনীতি তৈরি করছে দেশটি।

বুধবার (৪ আগস্ট) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রইটার্স। 

বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে ঘুরে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত। পাশাপাশি দেশটির এয়ারলাইনস ব্যবসার বাজারও স্বাভাবিক হবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। 

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন, জো বাইডেন সরকার নিরাপদ ও টেকসই উপায়ে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি আবার চালু করতে চায়। সেক্ষেত্রে বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে হলে করোনা টিকার পূর্ণ ডোজ নিতে হবে। তবে অতি সংক্রমক ডেল্টা ধরনের কারণে এতো দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: বিধিনিষেধে সব বন্ধ থাকলেও খোলা থাকবে কারখানা ও আকাশপথ!

বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল আছে। 

এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, যুক্তরাজ্য, চীন, ভারত, ব্রাজিল ও ইরান থেকে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দেশটি।  

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতি হবে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। করোনার ডেল্টা ধরন নিয়ে উদ্বিগ্ন তিনি। 


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর