আসামের বন্দিশিবিরে শতাধিক রোহিঙ্গার অনশন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বন্দিশিবিরে আটক রাখার প্রতিবাদে অনশন করছেন নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা। বন্দিশিবির থেকে অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার অনশনে বসেন তারা।

মাটিয়া ট্রানজিট ক্যাম্প হিসেবে পরিচিত ওই বন্দিশিবিরটি ভারতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক রাখার জন্য সবচেয়ে বড় বন্দিশালা। খবর রয়টার্স’র।

মাটিয়া ট্রানজিট ক্যাম্পে অনশনরতদের মধ্যে ১০৩ জন রোহিঙ্গা এবং ৩০ জন মিয়ানমারের চিন সম্প্রদায়ের শরণার্থী। তাদের অনেকের জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) দেওয়া শরণার্থী কার্ড রয়েছে।

অনশনরত এক রোহিঙ্গা রয়টার্সকে জানান, অনেকের বন্দিত্বের মেয়াদও শেষ হয়েছে। এরপরও তাদের আটকে রাখা হয়েছে। এমনকি ৩৬ জন রোহিঙ্গার ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড রয়েছে। ওই বন্দিশিবিরের পরিবেশ ভালো নয় এবং সেখানে বন্দিদের সঙ্গে আত্মীয়-স্বজনদের দেখা করতে দেওয়া হয় না বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আসামের জ্যেষ্ঠ কর্মকর্তা রবি কোটা বলেছেন, আন্দোলনকারীরা মুক্তির দাবি করেছেন। তাদের সমস্যার বিষয়ে জানতে ওই বন্দিশিবিরে সরকারি কর্মকর্তাদের পাঠিয়েছে রাজ্য সরকার। সার্বিক বোঝাপড়ার পর তারা একটি প্রতিবেদন দেবেন।

এই আন্দোলনকারীদের সবাইকে আদালতের একই নির্দেশে আটক রাখা হয়নি। তাদের বিরুদ্ধে দেওয়া আদালতের আদেশগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী কী এবং আইনগতভাবে তারা কোন অবস্থায় আছেন, তা-ও জানার চেষ্টা চলছে। 

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর