রুশ ভূখন্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারে ছাড়পত্র পেলো না ইউক্রেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক থেকে পশ্চিমা মিত্রদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর আকাঙ্ক্ষিত ছাড়পত্র পায়নি ইউক্রেন। 

শুক্রবার বাইডেন ও স্টারমারের বৈঠক শেষে হামলার জন্য সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই আভাস পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহারের অনুমতি দিতে বাইডেনকে রাজি করানোর চেষ্টা হয়েছে কিনা- এমন প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি স্টারমার। তিনি বলেছেন, ‘একাধিক বিষয়ে আমাদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইস্যু নিয়ে আলোচনা করেছি।’

এদিকে, হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া ও ইরান। এ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বহুদিন ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের কাছে রুশ ভূখণ্ডে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুরোধ জানিয়ে আসছেন। তিনি বিশ্বাস করেন, কেবল এভাবেই যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব।

ইউক্রেনে রুশ হামলার ঘাঁটি, সামরিক গুরুত্বপূর্ণ অস্ত্রাগার, শক্তি উৎপাদন কেন্দ্র- সবই রুশ ভূখণ্ডের বেশ অভ্যন্তরে অবস্থিত। এগুলোর উল্লেখযোগ্য ক্ষতি না করতে পারলে যুদ্ধে অগ্রগতি অর্জন সম্ভব নয় বলে মনে করছে ইউক্রেনীয় বাহিনী। 

ইউক্রেনকে এমন অনুমতি প্রদানে বিরত থাকার জন্য পশ্চিমাদের বারবার সতর্ক করে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এমন পদক্ষেপ নিলে রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে জড়াবে ন্যাটো জোট।ফলে, যুদ্ধের পরিধি বেড়ে যাওয়ার আশঙ্কায় রাশিয়ার অভ্যন্তরে এখন পর্যন্ত দূরপাল্লার হামলা চালানোর অনুমতি কিয়েভকে দেয়নি পশ্চিমারা।

বাইডেন-স্টারমার বৈঠকের আগে এক বিবৃতিতে মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় ইউক্রেনের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওয়াশিংটন এগুলো শিথিল করবে না।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তারা ইউক্রেনের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে এখনও উদ্যোগ নিচ্ছে না। যদি মিত্ররা মধ্যপ্রাচ্যের আকাশে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে, তাহলে ইউক্রেনের আকাশে কেন তা করা হচ্ছে না?

জেলেনস্কি অভিযোগ করেন, আমাদের মিত্ররা অন্য সব বিষয়ে কাজ করার কথা বললেও আলোচনার সময় এই ইস্যু উত্থাপন করলে এ বিষয়ে তারা কিছু বলে না। তারা প্রসঙ্গ বদলে ফেলে। তারা এতটাই ভীত যে, তারা বলতেও সাহস করে না যে, তারা এ নিয়ে কাজ করছে। 

 

একাত্তর/জো
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর