সেই শুটার রুবেল পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

রোববার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ আদেশ দেন।

রুবেল গত পাঁচ আগস্ট রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় আসামি। এদিন সকালে তাকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

র‌্যাব সদস্যরা কুমিল্লা থেকে রুবেলকে গ্রেপ্তার করে শনিবার গভীর রাতে তাকে রাজশাহীতে নিয়ে যায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, রুবেলের নামে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এছাড়া সে আরও দুটি মামলার আসামি। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত পাঁচ আগস্টের পর পলাতক ছিলেন রুবেল। শুক্রবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাবের অভিযানে ধরা পড়ে সে।

জহিরুল হক রুবেলের (৪১) বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। সর্বশেষ রুবেল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

নিজেকে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ডান হাত হিসেবে পরিচয় দেওয়া রুবেল রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রআন্দোলন দমনে নেতৃত্ব দেন। 

আরবি
চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের আলাদা দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর