নিবন্ধন পেলো গণসংহতি আন্দোলন, প্রতীক মাথাল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

লম্বা সময়ে আইনি লড়াই শেষে অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির প্রতীক মাথাল।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলটির নিবন্ধন সনদ হস্তান্তর করেন।

ইসির গেজেটে বলা হয়েছে, ২০১৯ সালের ১১ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে দেওয়া রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

নিবন্ধন পেয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, গেলো সরকার ফ্যাসিস্ট কায়দায় সব দমন করেছে। রাজনৈতিক দলগুলোকেও দমন করা হয়েছিলো

'পরে কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। অবশেষ নির্বাচন কমিশন সব বিধি মেনে আমাদের নিবন্ধন দিয়েছে,' যোগ করে সাকি বলেন, পুরো নিবন্ধন বিধি পরিবর্তন করা দরকার বলে মনে করি। রাজনৈতিক দল তৈরি করার ক্ষেত্রে এই বিধি একটা বাধা।

কমিশন সচিব শফিউল আলম বলেন, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছিলো ২০১৭ সালে। এরপর আগের কমিশন আপিল না করার সিদ্ধান্ত নেয়। এই অনুমোদন আগের কমিশন করে গেছে। আমরা তা ফলো করছি।

লম্বা লড়াই

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে ইসি থেকে নিবন্ধন দেওয়া হয়নি।

এরপর জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করেন। ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

তবে নিবন্ধনের জন্য গণসংহতির আবেদন নাকচ করে দেয় ইসি। এরপর ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আবারও গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ দেন।

২০২২ সালের ৬ জুন হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে নির্বাচন কমিশন। কিন্তু এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের।

এরপরই গত ১০ সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় নির্বাচন কমিশন। আর এর ফলে রাজনৈতিক দল হিসেবে গণসংহতিকে নিবন্ধন দিতে আইনি কোনো বাধা থাকে না বলে তখন জানান আইনজীবীরা।

আরবি
গণসংহতি আন্দোলন-জিএস এর এক বিশেষ সাংগঠনিক সম্মেলনে দেওয়ান আবদুর রশিদ নীলুকে প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্বে বহাল রেখেছ দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
ওই আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দেওয়া হয়েছে। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর