সহকর্মীদের বাধার মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

আওয়ামী লীগ সরকার পতনের দেড়মাস পর প্রথমবারের মতো শিল্পকলা অ্যাকাডেমিতে এসেছিলেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। কিন্তু সহকর্মীদের বাধার মুখে সেখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। তাকে শিল্পকলা এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। 

গত বছরের মার্চে অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। 

গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে আর কখনোই শিল্পকলায় দেখা যায়নি। মঙ্গলবার অনেকটা হঠাৎ করেই অফিসে যান তিনি। 

তবে অফিসে প্রবেশের পরই উত্তেজিত সহকর্মীদের তোপের মুখে পড়েন জ্যোতি। একপর্যায়ে বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি থেকে চলে যান। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে জ্যোতি অফিসে যাওয়ায় অবাক হয়েছেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা। 

তিনি বলেন, কীভাবে অফিসে আসবেন তিনি? যিনি স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন। যারা সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন, যারা রক্ত ঝরার জন্য দায়ী, তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না।

এদিনের ঘটনার বর্ণনা দিয়ে আইরিন বলেন, তিনি অফিসে ঢুকেই দেখেন বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন।

এরপর তারাই জ্যোতিকে অফিস ছাড়তে বলেছেন বলে জানান আইরিন পারভীন। বলেন, আমরাই তাকে বলেছি অফিস থেকে চলে যেতে বলি।

‘তিনি বলেছেন, এখনো নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। তার অধিকার রয়েছে অফিসে আসার। যে সরকার নেই, সেই সরকারের দাপট দেখাচ্ছেন। আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি,' যোগ করেন আইরিন পারভীন লোপা। 

তিনি আরও বলেন, কারণ, জ্যোতি 'আলো আসবেই' নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না।

আরবি
বছর জুড়েই আলোচিত ঘটনার ঘনঘটা ছিলো চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনজুড়ে। জুলাই অভ্যুত্থানের কারণে শিল্পী সমাজ বিভক্ত হয়ে যাওয়ার পাশাপাশি শিল্পকলা একাডেমির মঞ্চে নাটক বন্ধের ঘটনা আলোচনা ও সমালোচনার ঝড়...
সৌন্দর্যের কি সংজ্ঞা আছে, এমন প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সৌন্দর্যের কোন নির্দিষ্ট সংজ্ঞা দেয়া যায় না। মানুষের মধ্যে জাতি-বর্ণ, তাদের পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি অনুযায়ী...
দুই দশকের বেশি তাঁর পেশাদারি সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ করে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানো এই শিল্পী গত পাঁচই আগস্টের পর থেকেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। 
মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর