মাতাল অবস্থায় স্কুটার চালিয়ে বড় জরিমানা গুনছেন বিটিএস তারকা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম

মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সুগার আসল নাম মিন ইয়ুন-গি। গত আগস্টে ঘটনার সময় সিউলে সুগার বাসার কাছে পুলিশ দেখতে পান, স্কুটার থেকে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তখন এগিয়ে গিয়ে তারা বুঝতে পারেন, সুগা মাতাল অবস্থায় আছেন।

পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সে সময় সুগার রক্তের অ্যালকোহলের মাত্রা ছিলো ০.২২৭ শতাংশ, যা অনুমোদিত সীমা ০.০৮ শতাংশের চেয়ে অনেক বেশি।

আগস্টের ওই ঘটনায় সিউলের একটি জেলা আদালত গত শুক্রবার সুগার ওপর জরিমানা আরোপ করে। পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হয়েছে।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সুগা বলেন, তিনি বেশি দূরে যাচ্ছেন না ভেবে স্কুটারে চেপে বসেছিলেন। সে সময়ে কী হয়েছে তিনি ভুলে গেছেন।

সুগা বলেন, যদিও কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি, তবু এর সম্পূর্ণ দায়ভার আমার।

‘মদ কাণ্ড’ প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন সুগা। কেউ কেউ তাকে বিটিএস ছেড়ে যেতেও পরামর্শ দিয়েছেন।

৩১ বছর বয়সী এই কে-পপ তারকা দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তবে নিয়মিত দায়িত্বের জন্য তিনি শারীরিকভাবে অনুপযুক্ত প্রমাণ হওয়ায় বাহিনীর সামাজিক সেবা এজেন্ট হিসেবে কাজ করছেন সুগা।

বিশ্বব্যাপী আলোচিত কে-পপ ব্যান্ডগুলোর মধ্যে বিটিএস অন্যতম। ২০১০ সালে সাত সদস্য নিয়ে শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়ান এ বয় ব্যান্ড বা বিটিএস টিমের যাত্রা।

মূলত ২০১৪ সালে প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ‘ডার্ক অ্যান্ড ওয়াইন্ড’ নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে হাজির হয় এবং এরপর থেকে ধীরে ধীরে আলোচনায় আসতে শুরু করে বিটিএস।

সে সময় তাদের প্রথম অ্যালবাম কোরিয়ায় প্রায় এক মিলিয়ন কপি বিক্রি হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে বিশ্বব্যাপী সংগীত জগতে নিজেদের আলাদা স্থান করে রেখেছে দলটি।

একাত্তর/আরএ
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
কিছুদিন আগেই এক খবরে গোটা বিশ্বে শোকের মাতম শুরু হয়েছিলো। গত মাসে বিটিএস তারকা জংকুক তার ভক্তদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি রোগ ধরা পড়ে তার।
বছর জুড়েই আলোচিত ঘটনার ঘনঘটা ছিলো চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনজুড়ে। জুলাই অভ্যুত্থানের কারণে শিল্পী সমাজ বিভক্ত হয়ে যাওয়ার পাশাপাশি শিল্পকলা একাডেমির মঞ্চে নাটক বন্ধের ঘটনা আলোচনা ও সমালোচনার ঝড়...
সৌন্দর্যের কি সংজ্ঞা আছে, এমন প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সৌন্দর্যের কোন নির্দিষ্ট সংজ্ঞা দেয়া যায় না। মানুষের মধ্যে জাতি-বর্ণ, তাদের পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি অনুযায়ী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর