প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করছে: ফখরুল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসররা বসে নেই, তারা চক্রান্ত করছে। এখনও তারা ছাত্র-জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, শুধু বায়ান্ন বা একাত্তর নয়, বাংলাদেশের মানুষ সবসময় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। গণতন্ত্র ও বিএনপি সমার্থক। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় মন্তব্য করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত এ সুযোগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেটি যেন হেলায় হেলায় নষ্ট না হয়। তা রুখে দিতে নেতাকর্মীরা সতর্ক থাকবেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আজ আমাদের সামনে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। আমরা যেন এই সুযোগ হেলায় না হারাই। এমন অবস্থা তৈরি করতে হবে যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড, পাহারাদার। আপনারা গণতন্ত্রকে রক্ষা করবেন।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনে প্রতিটি আহত, পঙ্গু ও শহীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এর আগে, দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম।

দুপুর ১২টা থেকেই সমাবেশ মঞ্চে শুরু হয় দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান। পরিবেশন করেন বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা। এরপর আড়াইটায় শুরু হয় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপির ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি করার তারিখ নির্ধারণ করে বিএনপি। তবে বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর