স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে রেলওয়ের কর্মচারী মাহাবুবুর রহমান হত্যা মামলায় স্ত্রী রোকসানা আক্তার ও পরকীয়া প্রেমিক আসিফ আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-২ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীম হাসনাত পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট রাখাল দে জানান, নিহত মাহাবুবুর জেলার ভৈরবের চন্ডিবের উত্তর গ্রামের মৃত হাজী খলিলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের রেল খালাসি হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২৭ নভেম্বর রাতে নিজ বাড়িতে খুন হন তিনি। 

এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদি হয়ে ভৈরব থানায় মামলা করেন। মামলায় সন্দেহজনক আসামি হিসেবে মাহাবুবুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ও অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়।

ভৈরব থানার এসআই বাহালুল খান মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দেন। এতে নিহতের স্ত্রী রোকসানা আক্তার ও তার পরকীয়া প্রেমিক কলেজছাত্র আসিফ আহমেদকে আসামি করা হয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষী প্রমাণ শেষে এ রায় দেন।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর