ফুকুশিমার পানি সাগরে নিষ্কাশনে ঐকমত্যে চীন-জাপান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি সাগরে নিষ্কাশনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও জাপান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে একটি দীর্ঘ কূটনৈতিক বিরোধের অবসান ঘটলো দেশ দুইটির মধ্যে। 

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানের প্রতিশ্রুতিই ছিল এ ঐকমত্যের কেন্দ্রে। এ চুক্তিতে নিষ্কাশন প্রক্রিয়ার মূল ধাপগুলোতে চীনসহ অন্যান্য অংশীজনরা স্বাধীনভাবে নমুনা বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারে পরীক্ষার ফল তুলনা করতে পারবে। খবর রয়টার্স’র।

গত বছরের আগস্ট থেকে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনার পর চুক্তিটি হয়। টোকিও যখন ২০২৩ সালের আগস্টে সাইট থেকে শোধিত তেজস্ক্রিয় জল সাগরে নিঃসরণ শুরু করে, তখন বেইজিং একে ‘আন্তর্জাতিক প্রভাবসহ একটি প্রধান পারমাণবিক নিরাপত্তা সমস্যা’ বলে অভিহিত করেছিল।

সেসময় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র ছাড়পত্রের পরও জাপান ‘বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন দাবি’ ছড়িয়ে দেওয়ার জন্য চীনের সমালোচনা করে। জাপানি কর্তৃপক্ষের দাবি, পরিকল্পনাটি আন্তর্জাতিক মান পূরণ করেছে এবং মানুষ ও পরিবেশের উপর ‘নগণ্য’ প্রভাব ফেলবে। এরপর জাপান পানি ছেড়েছে।

এরপর জাপান থেকে সমস্ত জলজ পণ্য আমদানির ওপর গণনিষেধাজ্ঞার ঘোষণাও করেছিল চীনা কর্তৃপক্ষ। 

বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, উভয় দেশ ঐকমত্যে পৌঁছানোর অর্থ এই নয় যে, চীন অবিলম্বে জাপানি জলজ পণ্য আমদানি আবার শুরু করবে। জাপানি পক্ষের সাথে প্রযুক্তিগত পরামর্শের পরই ধীরে ধীরে জাপানি জলজ পণ্য আমদানি আবার শুরু হবে বলে জানান তিনি।

ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে উভয়পক্ষই সমুদ্রে পারমাণবিক দূষিত পানির নিঃসরণ নিয়ে তৈরি হওয়া উদ্বেগ হ্রাসের জন্য বাস্তুতন্ত্র, পরিবেশ এবং মানবজীবন ও স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে গঠনমূলক, বিজ্ঞান-ভিত্তিক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর