অতিবৃষ্টির বন্যায় উড়িষ্যায় ১১ হাজার মানুষ বাস্তুচ্যুত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে বন্যার্ত ১১ হাজারের বেশি মানুষকে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে উত্তর উড়িষ্যা এবং সুবর্ণরেখা নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হয়েছে।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আকাশপথে বালাসোর জেলার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বসবাসকারী মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। খবর পিটিআই’র।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালিয়াপাল, জলেশ্বর এবং ভোগরাই গ্রাম। এসব এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এনডিআরএফের একটি, ওডিআরএএফের তিনটি এবং ফায়ার সার্ভিসের আটটি দলকে উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, অন্তত ৩৫টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা এখনও পানিবন্দি হয়ে আছেন। তাদের সহায়তা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কর্তৃপক্ষ বলেছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে সুবর্ণরেখা, বুধবালাং এবং জলকা নদীর পানি উপচে পড়ছে। এ কারণেই এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তবে বন্যায় রাজ্যটিতে এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মোহন চরণ মাঝি। তবে, এ বন্যায় অন্তত আট হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, স্থানীয় পানিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রাজঘাটে সুবর্ণরেখা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় এক প্রতিবেদনে বলেছে, বালাসোর জেলার ১৪১টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হওয়ায় ১১ হাজার ৬৩২ জন বন্যার্ত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার ৫১টি বিনামূল্যের রান্নাঘর খুলেছে এবং সরিয়ে নেওয়া লোকদের রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।

পার্শ্ববর্তী ময়ুরভঞ্জ জেলার ১০১টি গ্রামে বন্যার পানি প্রবেশ করায় অন্তত এক হাজার ৬০৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। কেওনঝার এবং সুন্দরগড় জেলাতেও বন্যার পানি প্রবেশের খবর পাওয়া গেছে।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর