সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন নাকচ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন আবেদন না নাকচ করেছে আদালত। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা।

এদিকে মান্নানের জামিন শুনানি নিয়ে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। তার বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা।

আদালত সূত্র জানায়, জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক বিনিময় হয় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে। আধা ঘণ্টা শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র ।

সূত্রটি আরও জানায়, শুনানি শেষে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদি পক্ষের আইনজীবী।

১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এই মন্ত্রীকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ শহরে গত চার আগস্ট বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। গত দুই সেপ্টেম্বর হাফিজ আহমদ নামে এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। 

গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সাড়ে সাতশ’র বেশি।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সুনামগঞ্জে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
সুনামগঞ্জে সরকারিভাবে এক হাজার ৪৪০ টাকা মণ দরে ধান সংগ্রহ শুরু হলেও এর সুফল পাচ্ছেন না সাধারণ কৃষক। অতিবৃষ্টিতে ফসল হারিয়ে এবং রোদের অভাবে ধান শুকাতে না পেরে দিশাহারা প্রান্তিক চাষীরা চারা গজিয়ে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর