সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে নিখোঁজ বাবাও

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

১১ বছর বয়সী মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়েছিলেন বাবা। একপর্যায়ে পানিতে হঠাৎ ডুবে নিখোঁজ হয় মেয়ে। তাকে উদ্ধার চেষ্টার সময় অথৈ পানিতে নিখোঁজ হয়েছেন বাবাও। 

বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছুটে এসে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে কারোরই সন্ধান পাননি। 

নিখোঁজ ব্যক্তি জামালপুর গ্রামের ব্যবসায়ী মহিদুর রহমান (৫০)। মেয়ে রাফা আক্তার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সকাল সাড়ে সাতটার দিকে রাফা সাঁতার শিখতে নদীতে নামেন। প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিলেন তিনি। 

একপর্যায়ে বোতলের মুখ খুললে এর ভেতরে পানি প্রবেশ করে।  হঠাৎ করেই রাফা পানিতে তলিয়ে যায়। মেয়েকে উদ্ধারে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন বাবা। কিন্তু তিনিও ডুবে যান পানিতে।

স্থানীয়রা এসে উদ্ধারের চেষ্টা করে। খবর দেয়া হয় সিঙ্গাইর ফায়ার সার্ভিসে। সেখান থেকে একটি ইউনিট এবং আরিচা নদীবন্দর ফায়ার স্টেশনের আরেকটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। 

তবে বেলা একটা পর্যন্ত কারোরই সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডুবুরি দলের নেতা দেওয়ান মো. জাহিদুর রহমান। তিনি বলেন, বাবা ও মেয়েকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আরবি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর