লিজিং-ফাইন্যান্স কোম্পানির জন্যও হবে কমিশন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

ব্যাংক খাতের পর এবার নন ব্যাংকিং (লিজিং-ফাইন্যান্স) আর্থিক প্রতিষ্ঠানের জন্যও কমিশন গঠন করবে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার দুপুরে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভুঁইয়া। 

তিনি জানান, আজকের বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ আদায়ের বিষয়ে বেশি শুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় পাচার হওয়া টাকা উদ্ধার এবং পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও গভর্নরের কাছে দাবি জানানো হয়েছে। 

এনপিএল আদায় যেন সহজ হয়, সে বিষয়টিও গভর্নরের কাছে উল্লেখ করেছেন বলেন জানান গোলাম সারওয়ার। বলেন, এটা বাস্তবায়ন হলে তাদের তারল্য সঙ্কট কেটে যাবে। 

গত ১১ সেপ্টেম্বর ব্যাংক খাত সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আর্থিক খাত বিষয়ে অভিজ্ঞ ছয়জনকে সদস্য করা হয়েছে।

টাস্কফোর্সের সমন্বয়ক হিসেবে থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংক খাত সংস্কারে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শ্বেতপত্র প্রকাশ করবে এই টাস্কফোর্স।

একাত্তর/এসি
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর