এবার পরীমনির ‘কথিত মা’ চয়নিকা চৌধুরী আটক

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৪৯ পিএম

রাজধানীর পান্থপথ সিগনাল থেকে আটক হয়েছেন পরীমনির ‘কথিত মা’ নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। 

এর আগে পরীমনি র‍্যাবের হাতে বিপুল পরিমাণ মাদকসহ আটক হবার পর থেকেই মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে সম্পর্ক ভাঙা-গড়া, ব্ল্যাকমেইলিংসহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছিল পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একাত্তরকে জানান, গ্রেফতার মডেল পিয়াসা, মৌ এবং পরীমণিসহ বেশ কয়েকজনকে ব্যবসায়ীদের ডিজে পার্টি এবং মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিনেত্রী ও অভিনেতার সঙ্গে প্রেম করিয়ে দেওয়া, বিচ্ছেদে সহযোগিতা, মাদক সরবরাহসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি। প্রয়োজনে তাকেও গ্রেপ্তারও করা হতে পারে।

আরও পড়ুন: সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরীমনি: ডিবি

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। সে সিনেমার নায়িকা পরীমণি। এরপর গত ১৩ জুন ব্যবসায়ী নাসির আহমেদের বিরুদ্ধে পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর পরীমনির মা হিসেবে আবির্ভূত হয়ে ফের আলোচনায় আসে পরিচালক চয়নিকা চৌধুরী।

তবে আলোচিত বোটক্লাব কেসের পর পরীমনির পাশে দেখা গেলেও কিন্তু গত ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার পর চয়নিকা চৌধুরীকে আর পরীমনির পাশে দেখা যায়নি। এ বিষয়ে অবশ্য চয়নিকা গণমাধ্যমে বলেছেন, পরীমনির সঙ্গে তার যোগাযোগ ও আড্ডা নিতান্ত পেশাগত কারণে।

৪ আগস্ট সন্ধ্যায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে নানা মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাকে নেওয়া হয় র‍্যাবের সদর দফতরে। রাতভর সেখানেই থাকতে হয় পরীমনিকে।

আরও পড়ুন: ‘পরীমনি মদ খান না, বাসায় বোতল শখের বশে’

পরদিন ৫ আগস্ট মাদক মামলা করে র‍্যাব। একই দিন তাকে আদালতে পাঠিয়ে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। পরে পুলিশ সদর দফতরের নির্দেশে মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়।


একাত্তর/এসএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর