পরীমনি-মৌ-পিয়াসাদের সব মামলা সিআইডিতে হস্তান্তর

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৪৮ পিএম

চলচ্চিত্র নায়িকা পরীমনির সঙ্গে এক গোয়েন্দা কর্মকর্তার ঘনিষ্টতার খবর জানাজানি হয়ে যাবার পর পুলিশের প্রশাসন নড়েচড়ে বসেছে। 

এরিমধ্যে পরীমনি, কথিত মডেল পিয়াসা এবং মৌ’য়ের বিরুদ্ধে দায়ের করা সব মামলার তদন্তের দয়িত্ব মহানগর গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।

তবে এসব নিয়ে মহানগর পুলিশের কোন কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলছেন না। বারবার যোগাযোগ করেই তাদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না।

একাত্তর টিভির পোর্টাল, একাত্তর ডট টিভিতে কিছুক্ষণ আগে প্রকাশিত খবরে জানা যায়, গেল পহেলা আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলাইনের সরকারি বাসায় ১৮ ঘন্টা সময় কাটিয়েছেন নায়িকা পরীমনি। 
আরও পড়ুন: গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি

শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ জানান, পরীমণি সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন। তিনি বলেন, ‘নায়িকা পরিচয়ের আড়ালে তিনি কি কি অবৈধ ব্যবসা করতেন, কে কে এর সাথে জড়িত ছিল এসব বিষয়ে পরীমনির থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আরও তথ্য পাবার চেষ্টা চালানো হচ্ছে’।

পরীমনিকে আটক করার পর র্যাব বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিম্যান্ডে নিয়েছে।

এদিকে, পুলিশের অভিযানে গ্রেপ্তার কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আবারও মাদক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

গত ১ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ প্রথমে বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করে।

এর পর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডে মৌয়ের বাসায়। তার বাসাতেও মাদক পাওয়া যায়। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। 

পরে গুলশান ও মোহাম্মদপুর থানায় দায়ের করা পৃথক মামলায় তাদের তিনদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।


একাত্তর/এসএ


নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর