সবজির ক্যারেটে ৫০ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ৪

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

সবজির ক্যারেটে করে গাঁজা বহনকালে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন- মো. আব্দুল মালেক (৩২), মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফখরুল ইসলাম (৪৩), মো. নজরুল ইসলাম (৫৫)।

বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে র‌্যাব-১০ এর একটি দল তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটরসাইকেল, ৫৫টি প্লাস্টিকের ক্যারেট, পাঁচটি কাঁধব্যাগ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং জানায়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের বড় চালান নিয়ে পিকআপযোগে এবং মোটরসাইকেল দিয়ে স্কট করে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে।

এ সংবাদে সকাল ১০টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় ঢাকা-মাওয়াগামী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১০ এর একটি দল। বেলা ১১টার দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ও একটি পিকআপ র‌্যাবের চেক পোস্টের সামনে পৌঁছালে মোটরসাইকেল ও পিকআপটি থামিয়ে চারজন আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে।

পরবর্তীতে চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটি তল্লাশি করে এবং আসামিদের দেখানো ও বের করে দেওয়া পিকআপের পেছনের ডালার উপর বিশেষ কৌশলে রক্ষিত সবজি বহনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভেতর হতে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এআর
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর