সরকার মাঝে মাঝে অসহায় ও বিপর্যয় বোধ করছে: তারেক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম

অন্তর্বর্তী সরকার মাঝে মাঝে অসহায় ও বিপর্যয় বোধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এর অবসান না হলে এদের বেড়াজালে আবদ্ধ ছোট ছোট বিপর্যয় এক সময় নিজেদের সামনে দেখতে পাবে। তখন প্রতিকারের পথও সংকীর্ণ হয়ে যাবে।

শনিবার ঝিনাইদহে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় ভার্চুায়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য করে তারেক বলেন, নিরাপত্তা ও জনগণের সুবিধা, সবই দিতে পারে একমাত্র জনগণের নির্বাচিত সরকার।

তিনি বলেন, স্বৈরাচার পতনে মহাবিপ্লব ও জনগণের সফলতা এবং স্বাধীনতা এনেছে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। আমরা যদি ১৭ বছর ধরে আন্দোলন, গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা ও রাজনৈতিক কর্মীর অবদান মূল্যায়ন না করি, তাহলে ইতিহাস ক্ষমা করবে না।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ সেই দিন সফল হবে, যেদিন রাজনৈতিক অধিকার ফিরে পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে।

৩০ মিনিটের বক্তৃতায় তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলায় বিভিন্ন আন্দোলনে দুলাল মিয়া, পলাশসহ বহু মানুষ আমরা হারিয়েছি। গত পাঁচ আগস্ট স্বৈরাচারকে বিদায় দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়েছে। মানুষ এখন মুক্ত, স্বাধীনভাবে সব জনসভাসহ মত প্রকাশ করতে পাচ্ছে। তার প্রমাণ আজকের বিএনপির জনসভা।

জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু,  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

দীর্ঘ ১৬ বছর পর এই প্রথম জেলা শহরে এতো বড় আয়োজনে সমাবেশ করলো বিএনপি। 

 

একাত্তর/এসি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর