নভেম্বরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

নভেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ। রোববার সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বোর্ডের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যুর নাম জানানো হবে পরে। 

তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ছয় নভেম্বর। তার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। 

শুরুতে এই সিরিজে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্টও ছিল। সফর সূচি অনুসারে সেটা হওয়ার কথা ছিল গত জুলাই-আগস্টে। কিন্তু ওই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের তীব্র গরমের কথা ভেবে সিরিজটি পেছানো হয়। 

সাধারণত এই দুই জায়গাতেই হোম ম্যাচগুলো আয়োজন করে এসিবি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে শুধু ওয়ানডে আয়োজনের ব্যাপারে তারা সম্মত হয়। 

একাত্তর/এসি
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর