ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানির মামলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে নতুন একটি মামলা হয়েছে। একই অভিযোগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিনের বিরুদ্ধেও মামলা করা হয়। 

ইমরান খান ও আলী আমিনের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে সহিংস বিক্ষোভ ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। আমির মুঘল, সিমাবিয়া তাহির, এমপিএ আসাদ আব্বাস এবং ইজাজসহ পিটিআই’র আরও শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও একই মামলা দেওয়া হয়েছে। সিটি, ওয়ারিস খান, নিউটাউন এবং আরএ বাজার- মোট এই চারটি থানায় মামলাগুলো করা হয়েছে। খবর জিও নিউজ’র। 

খবরে বলা হয়, নিউটাউন থানায় পিটিআই নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) ধারা ৭ এবং পাকিস্তান দণ্ডবিধির (পিপিপি) প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে এফআইআর (প্রাথমিক ডায়েরি) করেছে পুলিশ। 

তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভাংচুরে উস্কানির অভিযোগ ছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপ, দাঙ্গা, পেট্রোল বোমা দিয়ে সরকারি গাড়িতে হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং গান্ডাপুরের আরও ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলার এফআইআরে বলা হয়েছে, তারা অশান্তি সৃষ্টির লক্ষ্যে টায়ার জ্বালিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেছে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, খলিল, ইমরান, সাদাকাত, ইয়াসিন এবং তাহিরসহ পাঁচজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন তাহিরের কাছ থেকে একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগের মধ্যে অগ্নিসন্ত্রাস, খুনের চেষ্টা, ভাঙচুর, সরকারি ও রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।

পিটিআই নেতা ও তার দলের সমর্থকরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পুলিশকে ঢিল ছুড়েছে এবং লোহার রড দিয়ে আক্রমণ করেছে বলেও পুলিশ প্রাথমিক ডায়েরিতে উল্লেখ করেছে। পিটিআই সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করেছে যাতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও ডায়েরিতে উল্লেখ রয়েছে। ইতোমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর