নবদম্পতির মরদেহ উদ্ধার, পাশে লেখা ‘এক সঙ্গে কবর দিয়েন’

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

নারায়ণগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, তারা আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকার সিটি করপোরেশনের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ওই দম্পতির নাম শফিকুল ইসলাম ও রুমি। শফিকুল মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এসময় একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, ‘আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ), আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন।’  

পরিবারে বরাত দিয়ে তিনি জানান, শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। এক মাস আগে ভাইয়ের শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি। এজন্য তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে শফিকুল তার স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর