কাজে না ফেরা পুলিশ সদস্যরা ক্রিমিনাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:২৩ পিএম

পুলিশের যেসব সদস্য এখনও কর্মস্থলে যোগ দেয়নি, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেছেন, যারা এখনও কাজে যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না। তাদের ক্রিমিনাল বলবো।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুই-একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

'সারা দেশের আইনশৃঙ্খলা খুব ভালো বলা যাবে না, তবে সন্তোষজনক। আরও ভালো কী করে করা যায়, সে চেষ্টা থাকবে,' যোগ করেন তিনি। 

দাগি সন্ত্রাসীরা যেনো মুক্তি না পায় সে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। বলেন, মাদকের গডফাদারদের ধরা হবে। তা না হলে মাদক নির্মূল হবে না।।

আসন্ন দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এ জন্য যতো ধরনের উদ্যোগ প্রয়োজন তা নেয়া হবে। 

আরবি
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর